সবচেয়ে সহজ উপায়ে কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়
কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় জানতে চান? দিনে ৫০০ টাকা ইনকাম apps 2025 সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যারা এখনো জানেন না আজকের আর্টিকেলটি শুধুমাত্র তাদের জন্যই।
আজ আমরা আলোচনা করবো কোন সফটওয়্যারের মাধ্যমে টাকা ইনকাম করা যায় এবং প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করার বেশ কিছু অ্যাপস সম্পর্কে। প্রিয় পাঠক, এবার চলুন মূল আলোচনা শুরু করি।
পোস্ট সূচিপত্রঃ কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়
- কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়
- দিনে ৫০০ টাকা ইনকাম apps 2025
- ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
- মোবাইল দিয়ে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম বিকাশ নগদ বা রকেটে পেমেন্ট
- টাকা ইনকাম করার অ্যাপ 2025
- ফ্রি ইনকাম সাইট 2025
- সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট
- অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
- অনলাইনে ইনকাম বাংলাদেশি সাইট
- কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় প্রসঙ্গে লেখকদের মন্তব্য
কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়
কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়? এ প্রশ্ন আমাদের অনেকের মনেই। দেখুন টাকা ইনকাম করার জন্য নির্দিষ্ট কোন সফটওয়্যার নেই। তবে বিভিন্ন ধরনের কাজের ওপর ভিত্তি করে বেশ কিছু অ্যাপ ও সফটওয়্যার রয়েছে। অর্থাৎ কোন সফটওয়্যার টি আপনার জন্য উপযোগী হবে তা মূলত নির্ভর করবে আপনার স্কিল এবং কাজের ধরনের উপর।যেসব সফটওয়্যার ব্যবহার করে আপনিও অর্থ উপার্জন করতে পারবেন। যেমন ধরুন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে আপনি ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি বা প্রোগ্রামিং অফার করে টাকা উপার্জন করতে পারেন। আবার আপনারা যারা ভিডিও তৈরি করেন তাঁরা You Tube Studio ব্যবহার করে তাতে ভিডিও আপলোড এবং মনিটাইজেশন থেকে উপার্জন করতে পারবেন।
আপনার যদি কনটেন্ট বা ডিজাইন তৈরির দক্ষতা থাকে তাহলে বলব আপনি Canva, CapCut, Adobe Photoshop ব্যবহার করুন। এগুলো দিয়ে কাজ করে সেই কাজ বিক্রি করে বা ক্লাইন্টকে সার্ভিস দিয়েও অর্থ উপার্জন করা সম্ভব। তাছাড়া অনলাইন সার্ভে বা মাইক্রো টাস্ক করার জন্য দুটি অ্যাপ যেমন-google opinion reward বা Amazon Mechanical Turk রয়েছে।
আর আপনার যদি বিনিয়োগ বা ট্রেডিং করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে Binance, eToro এর মতো অ্যাপ ব্যবহার করে স্টক ট্রেডিং বা ক্রিপটো করতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যাবে সেটি পুরোপুরি নির্ভর করবে আপনি কোন ধরনের কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন বা আপনার কাজের দক্ষতার উপর।
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2025
দিনে ৫০০ টাকা ইনকাম করার বিভিন্ন অ্যাপস রয়েছে। অনলাইনে এমন কিছু অ্যাপ বা প্ল্যাটফর্ম রয়েছে যেগুলিতে নিয়মিত ধৈর্য সহকারে কাজ করলে প্রতিদিন ৫০০ কিংবা তারও বেশি টাকা উপার্জন করা সম্ভব। এবারে চলুন টাকা ইনকামের অ্যাপ গুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি-- Facebook Page বা Vlogging অ্যাপ: বর্তমান সময়ে আমরা কম বেশি সকলেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে বেশ একটিভ। এই প্লাটফর্ম গুলিতে আপনি লেখালেখি করে, ছবি বা রিলস ভিডিও পোস্ট করে রিচ বাড়িয়ে এড ব্রেক থেকে আয় করতে পারেন। বিশেষ করে বিভিন্ন ধরনের নিউজ, মোটিভেশনাল বা তথ্যভিত্তিক কন্টেন্ট, এন্টারটেইনমেন্ট আপলোড করলে খুব দ্রুত বেশি ভিউ পাওয়া যায় এবং দিনে ৫০০ টাকা ইনকাম কোনো ব্যাপারই না। এই অ্যাপটির একটি বিশেষ সুবিধা হল কোন রকম ইনভেস্টমেন্ট ছাড়াই আয় করা সম্ভব।
- Bangla Task: বাংলাদেশী আরেকটি প্লাটফর্ম যা মাইক্রো টাস্ক এর জন্য বেশ জনপ্রিয়। এখানে আপনি ফেসবুক লাইক, রিভিউ ছোট ছোট মার্কেটিং কাজ কিংবা ওয়েবসাইট সাইন-আপের মাধ্যমে উপার্জন করতে পারেন। এই কাজটি বেশ সময় সাপেক্ষ হলেও আপনি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে প্রতিদিন ভালো পরিমান ইনকাম করতে পারবেন।
- cWork: বাংলাদেশের মাইক্রো জব অ্যাপের মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ হল cWork। এই অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ধরনের অনলাইন কাজ যেমন ধরুন- ডাটা এন্ট্রি, সার্ভে সলিউশন, লিড জেনারেশন করে টাকা ইনকাম করা যায়। এই অ্যাপটিতে কাজের জন্য বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হয় না। ফলে একেবারে নতুন ব্যবহারকারীরাও আয়ের উৎস হিসেবে এই অ্যাপটিতে কাজ করতে পারেন।
- ফাইবার এবং আপওয়ার্কঃ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর মধ্যে ফাইবার এবং upwork তুমুল জনপ্রিয়। তবে এই সেক্টরে কাজ করতে বিশেষ কিছু দক্ষতার প্রয়োজন হয়। আপনি ফাইবারে গ্রাফিক ডিজাইন, বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইউটিউব মার্কেটিং, ইউটিউব টাইটেল ক্রিয়েটর, গুগল সার্চ ইন্ডেক্সিং, ডাটা মাইনিং ইত্যাদি কাজ করতে পারেন। যেখানে একটি মাত্র অর্ডারই থাকে ৫০০ টাকা বা তারও বেশি। অন্যদিকে upwork এ ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট, টাইপিং, ওয়েব ডেভেলপমেন্ট বা কনটেন্ট রাইটিং এর সুযোগ রয়েছে।
- Canva Contributor বা Creative Marketঃ আপনারা যারা খুব ভালো গ্রাফিক ডিজাইনের কাজ পারেন তাদের জন্য এই প্লাটফর্মটি উপযুক্ত। এখানে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কাজ বা টেমপ্লেট বিক্রি করে আয় করা যায়।
- দারাজ এফিলিয়েট প্রোগ্রামঃ Daraz Affiliate Programme হল অ্যাফিলিয়েট মার্কেটিং প্লাটফর্ম। এই প্লাটফর্মে আপনি দারাজ এর প্রোডাক্ট লিংক শেয়ার করে কমিশন উপার্জন করতে পারেন। এটি facebook বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করলে প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম হওয়া সম্ভব।
- Youtubeঃ যারা প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর তাদের জন্য এটি আয়ের একটি দারুন সুযোগ। তথ্যসমৃদ্ধ বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে ভিডিওর রিচ বাড়িয়ে এবং মনিটাইজেশন থেকে ইনকাম করা যায়। আপনার যদি ছোট ছোট রিলস বা facebook ক্লিপ এর মাধ্যমে প্রচারণার দক্ষতা থাকে তাহলে আপনি দ্রুত ভিউ বাড়িয়ে আপনার আয়ের লক্ষ্য পূরণ করতে পারবেন।
- 500px অ্যাপঃ এটি ছবি বিক্রি করার একটি অ্যাপ। অনেকেই আছেন যারা ফটোগ্রাফারকে পেশা হিসেবে বেছে নিয়েছেন বা খুব ভালো ছবি তুলতে পারেন। আপনার ছবি তোলার হাত যদি খুব ভালো হয় তাহলে এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ছবি বিক্রি করে অনায়াসেই ইনকাম করতে পারবেন। এর জন্য প্রথমেই আপনাকে একটি একাউন্ট খুলে নিতে হবে। এরপর আপনার স্মার্ট ফোন দিয়ে তোলা ছবি একের পর এক পর্যায়ক্রমে আপলোড করতে হবে। এভাবে বেশ কিছু ছবি আপলোড করার পর যদি কোন ব্যক্তি আপনার এই ছবি ক্রয় করে সেক্ষেত্রে আপনার একাউন্টে টাকা জমা হবে। মনে রাখবেন অ্যাপটিতে আপনি যত বেশি ছবি আপলোড করবেন আপনার ইনকাম লেভেল ততটাই বাড়বে।
- 2Capcha অ্যাপঃ অনলাইন প্লাটফর্ম গুলির মধ্যে অত্যন্ত বিশ্বস্ত একটি সাইট 2Capcha। এই অ্যাপ থেকে ইনকামের জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট খুলে নিন। অতঃপর ড্যাশবোর্ড থেকে start work নামক বাটনে ক্লিক করে একটি টেস্ট সম্পূর্ণ করুন। এরপর আপনার নিকট একের পর এক ক্যাপচা আসতে থাকবে। ক্যাপচাগুলি দেখে দেখে আপনাকে পূরণ করতে হবে। আপনি যত বেশি ক্যাপচা এন্ট্রি করতে পারবেন ঠিক তত বেশি টাকা ইনকাম হবে। শুধু তাই নয়, এই সাইট থেকে রেফার করেও টাকা ইনকাম করা যায়। আপনি যাকে রেফার করছেন প্রতি রেফারে তার ইনকামের কমপক্ষে ১০% কমিশন পাবেন।
- রকমারি অ্যাপঃ এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বই বিক্রয়ের একটি অ্যাপ। আপনি আপনার হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে রকমারি অ্যাপ ব্যবহার করে ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে বেশ কিছু বইয়ের কালেকশন রাখতে হবে। আপনি চাইলে বই ছাড়াও বিভিন্ন ধরনের পণ্য এখানে সেল করতে পারেন।
- টেলিগ্রাম অ্যাপঃ এই অ্যাপটির মাধ্যমে কোনরকম বাড়তি খরচ ছাড়াই ঘরে বসে ইনকাম করা সম্ভব। প্রযুক্তির উন্নয়নে দিনকে দিন টেলিগ্রাম ব্যবহারের সংখ্যা বেড়েই চলেছে। আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা ব্যাপক। সুতরাং এই অ্যাপটির মাধ্যমে আপনি যদি টেক্সড ভিডিও বা ছবি শেয়ার করতে পারেন তাহলে ভালোমতো ইনকাম করতে পারবেন।
- Instagram appঃ প্রতিদিন ইনকামের জন্য আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেন। ইনস্টাগ্রাম থেকে আয় করার প্রধান উপায় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এবং ফলোয়ার বেস ব্যবহার করা। আপনার যদি মোটামুটি ভালো সংখ্যক ফলোয়ার থাকে তাহলে আপনি ব্র্যান্ড প্রমোশন বা স্পন্সরড পোস্ট করতে পারেন। যেখানে কোন কোম্পানি বা ব্র্যান্ড তাদের পণ্য প্রচারের জন্য আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট দেবে। ইনস্টাগ্রামে আপনি রিলস মনিটাইজেশন ও শপিং ফিচারও পাবেন।
- Toffee অ্যাপঃ এই অ্যাপটি মূলত ভিডিও শেয়ারিং করার প্ল্যাটফর্ম। আপনারা যারা কনটেন্ট creater আছেন তারা প্রতি দিন এই অ্যাপে ভিডিও আপলোড করার মাধ্যমে উপার্জন করতে পারেন। এর জন্য টফি অ্যাপে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনার তৈরি ভিডিও আপলোড করতে হবে। এখানে কনটেন্টগুলো মূলত যাচাই-বাছাই করে বাংলালিংক। আপনার কনটেন্ট যদি পর্যাপ্ত পরিমাণ ভিউ পায় সেক্ষেত্রে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন ভিডিওগুলো যেন অবশ্যই মানসম্মত হয়। ভিডিওতে ভিউ যত হবে আপনার ইনকামও তত বাড়তে থাকবে।
- Linkdin অ্যাপঃ এই অ্যাপটি সরাসরি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর মত না। তা সত্ত্বেও এখানে আর্টিকেল রাইটিং, ডিজিটাল মার্কেটিং এবং ডিজাইনিং এর মতো পেশাদার কাজগুলো করে ইনকাম করার সুযোগ রয়েছে। দেশ এবং দেশের বাইরের বিভিন্ন ছোট বড় কোম্পানিগুলোর লিংকডিনের মাধ্যমে বেশিরভাগ সময় প্রফেশনালদের খুঁজে থাকে। তাই আপনি যদি আপনার প্রোফাইলটি খুব সুন্দর ভাবে গুছিয়ে তৈরি করেন এবং আপনার দক্ষতাগুলো তুলে ধরেন সে ক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তখন ব্র্যান্ড কোম্পানিগুলো আপনার লিঙ্কডিন একাউন্টে তাদের প্রোডাক্ট প্রমোট করতেও আগ্রহী হবে। আবার আপনি একটি ইমেইল লিস্ট তৈরি করে ফেলতে পারেন linkdin পোস্টিং এর মাধ্যমে। এটি আপনি ব্যবহার করতে পারবেন আপনার ব্যবসার পণ্য ক্রয় বিক্রয় এবং কনটেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে।
- অ্যালামী অ্যাপঃ এই অ্যাপটি মূলত ফটোগ্রাফারদের জন্য। ভালো ইনকামের জন্য আপনাকে অবশ্যই ভালো রেজুলেশন, লাইটিং সহ মানসম্মত ফটো আপলোড করতে হবে। এই অ্যাপটির বড় একটি সুবিধা হল এখানে ছবির কপিরাইট সংরক্ষণ করা হয়। সাথে ছবি বিক্রয় করার জন্য ১৭% - ৫০% রয়ালোটি দেওয়া হয়। Alamy অ্যাপ ছাড়াও আপনি Getty Image, istock, Shutterstock এর মত প্লাটফর্মেও আপনি ছবি বিক্রি করে উপার্জন করতে পারেন।
- ইয়াসেন্স অ্যাপঃ Ysense App সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। অথচ টাকা ইনকামের জন্য এটিও বেশ কার্যকরী একটি অ্যাপ। এই অ্যাপটিতে অর্থ উপার্জন অন্যান্য অ্যাপের থেকে তুলনামূলকভাবে সহজ এবং কম সময় সাপেক্ষ। এই অ্যাপের মাধ্যমে কেবলমাত্র কিছু বিজ্ঞাপন এবং প্রমোশনাল ভিডিও দেখে উপার্জন সম্ভব। রেফারেল প্রোগ্রাম এই অ্যাপটিতে বিশেষভাবে লাভজনক। রেফার শেয়ার এর মাধ্যমে আপনি ৩০% পর্যন্ত কমিশন পেতে পারেন।
ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট বলতে সাধারণত বিভিন্ন ধরনের অনলাইন প্লাটফর্ম বা অ্যাপ এর মাধ্যমে টাকা ইনকামের মাধ্যমকে বোঝায়। কিন্তু মনে রাখবেন সত্যিকারের টাকা ইনকামের ক্ষেত্রে কোন প্লাটফর্মই আপনাকে ফ্রি টাকা দেবে না। আবার বেশিরভাগ ফ্রি ইনকাম অফার ভুয়া বা স্ক্যাম হয়ে থাকে।তাই বলবো আপনি যদি নিরাপদ ভাবে উপার্জন করতে চান সেক্ষেত্রে আপনাকে দক্ষতাভিত্তিক নির্ভরযোগ্য কিছু কাজের উৎস বা অনলাইন প্লাটফর্ম বেছে নিতে হবে। যেমন ধরুন- ফ্রিল্যান্সিং, রেফারেল প্রোগ্রাম, কন্টেন্ট ক্রিয়েশন, এফিলেট মার্কেটিং অনলাইন সার্ভের মত প্ল্যাটফর্ম গুলি। এই প্লাটফর্ম গুলি ছাড়াও আরো বেশ কিছু টাস্ক অ্যাপ রয়েছে যেগুলি থেকেও ফ্রি টাকা ইনকাম করা যায়। যেমন ধরুন-
- RozDhan Dhan Appঃ যারা একেবারে নতুন অবস্থায় ফ্রী টাকা ইনকামের অ্যাপ খুঁজছেন তাদের জন্য এই অ্যাপটি খুবই উপযোগী। এই অ্যাপটিতে আপনি বিভিন্ন ধরনের নিউজ পড়ে, ভিডিও দেখে, বন্ধুদের ইনভাইট করে টাকা ইনকাম করতে পারবেন। ধরুন আপনি এই অ্যাপে প্রতিদিন ৩০ মিনিট সময় দিয়ে ১৫ টি নিউজ পড়লেন।
- তাহলে প্রতিদিন আপনার কিছু না কিছু পয়েন্ট জমা হবে। যা পরবর্তীতে টাকায় রূপান্তরিত হবে। আবার বিভিন্ন ধরনের ফানি ভিডিও, ভাইরাল ভিডিও, শর্ট ক্লিপ, এন্টারটেইনমেন্ট কনটেন্ট ভিডিও দেখেও টাকা আয় করা যায়। শুধু তাই নয়, ধরুন আপনি টানা সাত দিন এই অ্যাপটিতে লগইন করেছেন তাহলে ডেইলি বোনাস পাবেন।
- এই অ্যাপের আরেকটি জনপ্রিয় ইনকাম পদ্ধতি হচ্ছে রেফারেল সিস্টেম। অর্থাৎ আপনি আপনার রেফারেল লিংক আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কেউ যদি সেই লিংক দিয়ে অ্যাপ ইন্সটল করে তাহলে আপনি বোনাস পাবেন। আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম ইউটিউব এই মাধ্যমগুলিতে রেফারেল লিংক শেয়ার করতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন এই অ্যাপে বন্ধুদের ইনভাইট করেও ইনকাম সম্ভব।
- ClipClaps অ্যাপঃ একটা সময় ছিল যখন মোবাইল দিয়ে ভিডিও দেখে টাকা ইনকাম করার প্রবণতা যুবকদের মধ্যে বেশি ছিল। ঠিক ওই সময়ের জনপ্রিয় একটি অ্যাপ হলো ClipClaps. এটি মূলত এন্টারটেইনমেন্ট ভিত্তিক রিওয়ার্ড অ্যাপ। যেখানে আপনি বিভিন্ন ধরনের গেম যেমন - লাকি হুইল, পাজল গেম, স্ক্র্যাচ কার্ড, স্পিন এন্ড উইন ইত্যাদি খেলে ইনকাম করা যায়।
- বিভিন্ন ফানি ভিডিও, এনিমেল ভিডিও, ভাইরাল শর্ট ভিডিও, ইন্টারটেইনমেন্ট ভিডিও দেখেও এই অ্যাপ থেকে ইনকাম সম্ভব। তবে এই অ্যাপের সবচেয়ে বড় ইনকাম সিস্টেম ছিল বন্ধুদের ইনভাইট করে ইনকাম অর্থাৎ রেফারেল প্রোগ্রাম। তবে বর্তমান সময়ে এই অ্যাপের জনপ্রিয়তা এবং ইনকাম দুটোই তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে।
- Pocket Money অ্যাপঃ মোবাইল দিয়ে ছোটখাটো অনলাইন ইনকাম করার জন্য যে সমস্ত রিওয়ার্ড অ্যাপ জনপ্রিয় ছিল একসময় তাদের মধ্যে পকেট মানি অন্যতম। এটিও রিওয়ার্ড ভিত্তিক একটি অ্যাপ যেখানে ছোট ছোট কাজ সম্পন্ন করার মাধ্যমে টাকা উপার্জন করা যায়। এই অ্যাপটি নতুনদের কাছে খুবই জনপ্রিয়।
- কারণ, এখানে খুব সহজে কাজ দেওয়া হয় এবং মোবাইল ব্যবহার করলেই আয় করার সুযোগ থাকে। এই অ্যাপের মাধ্যমে অ্যাপ ইন্সটল করে, বিভিন্ন অফার কমপ্লিট করে, রেফারেল প্রোগ্রাম করে টাকা ইনকাম করা যায়। আবার পকেট পানি অ্যাপ কখনো কখনো ডেইলি লগইন বোনাস দিত।
- অর্থাৎ আপনি অ্যাপে প্রতিদিন লগইন করলে ছোট রিওয়ার্ড পাবেন এবং টানা কয়েকদিন লগইন করলে বড় বোনাস পাবেন। এতে ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতেও উৎসাহিত হত। এই অ্যাপে নতুন ব্যবহারকারীরা প্রতিদিন ৩০০-৮০০ টাকা, নিয়মিত ব্যবহারকারীরা ১০০০-৩০০০ টাকা উপার্জন করতে পারে। তবে রেফারেল ভিত্তিক ব্যবহারকারীদের ইনকাম আরো বেশি হতে পারে।
- এড দেখে টাকা ইনকামঃ ফ্রি টাকা ইনকাম করে নগদে পেমেন্ট পাওয়ার উপযোগী উপায় গুলোর মধ্যে রয়েছে এন্ড ওয়াচিং। অর্থাৎ বিভিন্ন ইন্টারন্যাশনাল রিওয়ার্ড প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের অ্যাড দেখার বিনিময়ে পেমেন্ট দেয়। অ্যাড দেখে আয় করার জন্য আপনাকে কোন বিনিয়োগ করতে হবে না।
- শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খুলে প্রতিদিন কিছু সময় বিজ্ঞাপন দেখুন এবং পয়েন্ট সংগ্রহ করুন। পরবর্তীতে সেই পয়েন্টগুলি আপনি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন। অ্যাড দেখে টাকা ইনকামের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল এখানে আপনার কোন দক্ষতার প্রয়োজন নাই। শুধুমাত্র সারাদিনে কিছুটা সময় ব্যয় করলেই চলবে।
- অ্যাপ ইনস্টল করে ইনকামঃ ফ্রি টাকা ইনকামের আর একটি উপায় হল অ্যাপ ইনস্টল। বিভিন্ন কোম্পানি রয়েছে যারা তাদের অ্যাপ প্রচারের উদ্দেশ্যে ব্যবহারকারীদের অ্যাপ ইন্সটল করার বিনিময়ে টাকা দেয়। আপনি দিনে ১০-১৫ টি অ্যাপ ইন্সটল করলেই কয়েকশো পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন। এতেও আপনার কোন দক্ষতার প্রয়োজন হবে না। শুধুমাত্র থাকতে হবে একটি মোবাইল এবং ইন্টারনেট কানেকশন। সবশেষে পেমেন্ট আপনি বিকাশ, নগদ, paypal ইত্যাদির মাধ্যমে উঠাতে পারবেন।
- সার্ভে করে ফ্রি টাকা ইনকামঃ সার্ভে করে ইনকামের সবচেয়ে মজার বিষয় হলো এতে কাজ কম কিন্তু আয় বেশি। বিভিন্ন ধরনের রিসার্চ কোম্পানি রয়েছে যারা মানুষের অভিমত জানতে চায় এবং সেই মতামতের বিনিময়ে আপনাকে তারা পেমেন্ট দেবে। এখানে শুধুমাত্র আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে।
- সাথে সাথে আপনার পয়েন্ট জমা হবে। পরবর্তীতে পয়েন্টগুলি আপনি ক্যাশ আউট করতে পারবেন। সার্ভে করে ফ্রি টাকা ইনকামের ক্ষেত্রে আপনার মতামতকেই সর্বাধিক প্রাধান্য দেওয়া হবে। এভাবে আপনি প্রতিদিন ১০-১২ টি সার্ভে কমপ্লিট করতে পারলেই ফ্রি টাকা ইনকাম করতে পারবেন।
- ছোট ছোট মাইক্রো ট্রাক্স করে ইনকামঃ মাইক্রো ট্রাক্স বলতে মূলত অনলাইনের ছোট ছোট কাজগুলোকে বোঝায়। যেমন ধরুন- ক্যাপচা এন্ট্রি, ডাটা এন্ট্রি, কপি-পেস্ট, image labelling, small testing, product tagging ইত্যাদি ছোট ছোট কাজগুলো করে আপনিও ইনকাম করতে পারবেন। এ কাজগুলো খুব সহজ এবং আপনি যত বেশি সময় দেবেন আপনার ইনকামও তত বেশি হবে। অনেক প্লাটফর্ম আছে যেগুলো প্রতিটি টাস্ক এ ৫-৫০ টাকা পর্যন্ত দেয়।
এইসব প্লাটফর্ম আপনার কাজ যাচাই করে পেমেন্ট পাঠায়।অতঃপর সেই পেমেন্ট আপনি বিকাশে ক্যাশ আউট করতে পারবেন। পেমেন্ট নিতে একাউন্টে আপনার বিকাশ নাম্বার যোগ করতে হবে। তবে যে কোন সাইটে আপনার ব্যক্তিগত তথ্য যেমন- বিকাশ ওটিপি দেওয়ার আগে অবশ্যই যাচাই-বাছাই করে নেবেন তারা সত্যিকারের পেমেন্ট দেয় কিনা। সুতরাং বুঝতেই পারছেন নিরাপদ উপায়ে আয় করতে চাইলে বিশ্বস্ত প্লাটফর্মে কাজ করতে হবে এবং বুঝে শুনে লেনদেন করতে হবে।
মোবাইল দিয়ে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম বিকাশ নগদ বা রকেটে পেমেন্ট
মোবাইল দিয়ে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম বিকাশ নগদ বা রকেটে পেমেন্ট নিতে চাইলে আপনাকে বেশ কিছু নিরাপদ অনলাইন প্লাটফর্মে কাজ শুরু করতে হবে। অনলাইনে এমন কিছু প্লাটফর্ম রয়েছে যেগুলিতে কাজ করতে খুব বেশি দক্ষতার প্রয়োজন পড়ে না। আপনি চাইলে অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ছোট ছোট বিভিন্ন কাজ করে খুব সহজেই ইনকাম করতে পারবেন। চলুন এবার বিস্তারিত আলোচনা করি-- কন্টেন্ট রাইটিংঃ আপনি যদি শুধুমাত্র মোবাইল দিয়ে ২০০-৩০০ টাকা ইনকাম করতে চান তাহলে কনটেন্ট রাইটিং এর কাজ করতে পারেন। এর জন্য আপনার হাতে একটি স্মার্ট ফোন থাকলেই চলবে। অনেকেই মনে করেন ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া কন্টেন্ট রাইটিং সম্ভব না। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। বরং মোবাইল আপনি সব জায়গায় নিয়ে যেতে পারেন। কাজেই কনটেন্ট রাইটিং এর জন্য আপনি ল্যাপটপ ছেড়ে মোবাইল বেছে নিন। তাতেই সুবিধা বেশি।
- মোবাইল দিয়ে ভিডিও দেখে এবং রিভিউ লিখেঃ ইনকাম অনলাইনে এমন কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলিতে ভিডিও দেখে এবং সেই ভিডিওতে কমেন্ট করলে টাকা পাওয়া যায়। ভিডিও দেখার পাশাপাশি আরও বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলিতে ইনকাম করা যায়। যেমন- সার্ভে পূরণ, ইমেইল পড়া, ওয়েবসাইট ভিজিট, এগুলো করেও টাকা ইনকাম করা যায়। আপনার উপার্জিত টাকা আপনি গিফট কার্ড, পেপাল ইত্যাদি মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এ সমস্ত প্ল্যাটফর্ম গুলি হল work of job, InboxDollars, Viggle, Perk TV ইত্যাদি।
- মোবাইলে গেম খেলে আয়ঃ বর্তমানে মোবাইল দিয়ে গেম খেলেও টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে। এই গেমগুলি খুবই সাধারণ লেভেলের গেম। উপরিউক্ত অ্যাপস বা ওয়েবসাইটের ড্যাবোর্ডে গেলেই এই গেমগুলি আপনার চোখে পড়বে। এইসব সাইটে গেম খেলে আপনি গিফট কার্ড অথবা পেপাল এর মাধ্যমে আপনার উপার্জিত অর্থ উইথড্র করতে পারবেন।
- মোবাইল দিয়ে লোগো ডিজাইন করেঃ মোবাইল দিয়ে লোগো ডিজাইনও সম্ভব। কিন্তু এর জন্য আপনার মোবাইলের কনফিগারেশন একটু উন্নত মানের হতে হবে। কারণ, লোগো ডিজাইন এর জন্য অনেক সময় বিভিন্ন ভারী সফটওয়্যার ব্যবহার করতে হয়। লোগো ডিজাইন এর মার্কেট যে কত বড় তা হয়তো আপনার কল্পনার বাইরে।
- বর্তমানে সময়ের সাথে সাথে চারিদিকে ব্যবসা-বাণিজ্যের প্রসার যেমন ঘটেছে তেমনি বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। ঠিক সে কারণেই প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব পরিচয় বহনের জন্য চায় নিজস্ব লোগো ব্যবহার করতে। এই কাজের জন্য আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এ একটি একাউন্ট খুলতে হবে। সেখান থেকে ক্লাইন্ট হান্ট করে তাদের থেকে কাজ নিয়ে কমপ্লিট করে জমা দিন এবং টাকা ইনকাম করুন।
- এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আপনাকে লোগো ডিজাইন এর হিসেবে কে কিভাবে চিনবে? এর জন্য একজন লোগো ডিজাইনার হিসেবে আপনার নিজের প্রচারের জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে একটু ফেসবুকে পেজ খুলতে পারেন। সেখানে আপনি আপনার লোগো ডিজাইন সম্পর্কিত বিস্তারিত তথ্য আপলোড করবেন। যার লোগো ডিজাইনের প্রয়োজন হবে সে ফেসবুক পেজের মাধ্যমেই আপনার সাথে কন্টাক করবে।
- মোবাইল দিয়ে ডাটা এন্ট্রিঃ আপনাদের যাদের অনলাইন সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে তারা ডাটা এন্ট্রি নামটার সাথে বেশ পরিচিত। এই কাজটি খুব একটা কঠিন নয়। আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েই এই কাজটি সম্ভব। এই কাজের জন্য আপনার টাইপিং স্কিল খুব ভালো হতে হবে। আপনি যদি ডাটা এন্ট্রির কাজ করতে চান তাহলে ফ্রিল্যান্সিং প্লাটফর্মে এক্ষুনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন। সেখানে বায়ারদের সাথে যোগাযোগ করে কাজ করে ইনকাম শুরু করুন।
- মোবাইল এর মাধ্যমে লটারি খেলে ইনকামঃ লটারি খেলার প্রতি অনেকেরই আকর্ষণ থাকে। লটারি খেলতে কেবলমাত্র একটি মোবাইল এবং ইন্টারনেট সংযোগ থাকলেই চলবে। লটারি খেলে ইনকামের জন্য অনলাইনে একাধিক সাইট রয়েছে। লটারি খেলে যে টাকা আপনি ইনকাম করবেন সেটি রকেট, বিকাশ বা নগদের মাধ্যমে উঠাতে পাউঠাতে।
- Lucky Emoji খেলে আয়ঃ Lucky Emoji থেকে ইনকাম করতে হলে আপনাকে প্রথমেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সঠিকভাবে পূরণ করার জন্য আপনাকে বেশ কিছু ফ্রি ইমোজি দেওয়া হবে। যখন আপনার ইমোজিগুলো গাড়িতে উঠবে ঠিক তখনই আপনি লটারি জিতে যাবেন।
- এখানে একটু সুবিধা রয়েছে। ধরুন এই অ্যাপটি আপনি অন্যদের সাথে রেফার করলেন। আপনার শেয়ারকৃত রেফারেল লিংক বা কোড দিয়ে কেউ যদি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন ঠিক তখনই আপনি একটি বোনাস পাবেন। এটা অনেকটা লটারি খেলার মতই।
- মোবাইলে ফ্রিল্যান্সিংঃ ফ্রিল্যান্সিং সেক্টরের এমন কিছু কাজ রয়েছে যেগুলো মোবাইল দিয়েও করা যায়। ফ্রিল্যান্সিং বিভিন্ন সেক্টর যেমন- ফাইবার, PeoplePerHour, freelancer.com, guru.com এই সমস্ত মার্কেটপ্লেসে আপনি লোগো ডিজাইন, আর্টিকেল রাইটিং, ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়াম ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে খুব সহজেই ইনকাম করতে পারবেন।
- মোবাইলে পেইড সার্ভে করে আয়ঃ অনলাইনে এমন কিছু সাইট রয়েছে যেগুলি ব্যবহারকারীদের সার্ভে করে ইনকাম করার সুযোগ দিয়েছে। এই সব সার্ভে করতে আপনার হাতে থাকা একটি স্মার্টফোনই যথেষ্ট। সার্ভে করার জন্য বেশ কিছু বিশ্বস্ত অনলাইন প্লাটফর্ম রয়েছে যেমন- Toluna, Google Opinion Rewards, TimeBucks, Swagbucks.
- Free birthday lottery খেলে উপার্জনঃ এটি মূলত লটারি খেলার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে মোবাইল দিয়ে Free Birthday Lottery খেলে বিকাশে পেমেন্ট নেওয়া যায়। আপনি যত বেশি লটারি খেলবেন আপনার ইনকাম তত বেশি হবে। এর জন্য আপনার সঠিক জন্ম তারিখ দিয়ে একটি রেজিস্ট্রেশন করতে হবে। লটারিতে যখন আপনার জন্ম তারিখ উঠে আসবে ঠিক তখন আপনি লটারিতে জিতে যাবেন।
- Cointiply Bitcoin rewards থেকে ইনকামঃ এই অ্যাপসে আপনি বিভিন্ন বিজ্ঞাপনে ক্লিক করে, ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। এটি এমন এক ধরনের অ্যাপ যেখানে আপনি মোবাইল দিয়ে কাজ করে নগদ রকেট বা বিকাশে পেমেন্ট নিতে পারবেন। এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হল এতে রেজিস্ট্রেশন করলে বোনাস পাওয়া যায়। তাছাড়া বাড়তি ইনকামের জন্য আপনি আপনার পরিচিতজনদের সাথে রেফারও করতে পারেন।
- মোবাইলে রেফার করে ইনকামঃ অনলাইনে এমন কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলিতে মোবাইলের মাধ্যমে রেফার করে ইনকাম করা যায়। প্ল্যাটফর্ম গুলি হল - Pi network, Binance, Nagad, bikash.এই এই অ্যাপগুলি আপনি ইনস্টল করবেন এবং অ্যাপসের লিংক গুলি সোস্যাল মিডিয়ায় শেয়ার করবেন। কেউ যদি আপনার শেয়ারকৃত লিংকে ক্লিক করে অ্যাপ ইন্সটল করে তাহলেই আপনি কমিশন পাবেন। এটি খানিকটা প্যাসিভ ইনকাম এর মত।
প্রিয় পাঠক, উপরিউক্ত মাধ্যমগুলি ছাড়াও Tuckbacks, Winzoo apps, BD earning apps, Adwallet apps, Fanfare apps এই প্লাটফর্ম গুলো ব্যবহার করেও আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন। আবার বেশ কিছু বিশ্বস্ত সাইট যেমন- Skillshare project, Remotasks, Appen এ একাউন্ট খুলে নিয়মিত কাজ করলে প্রতিদিন ২০০ ৩০০ টাকা ইনকাম করা কোন ব্যাপারই না। এছাড়াও মোবাইল এর মাধ্যমে কোন কোন সফটওয়্যার দিয়ে টাকা আয় করা যায় তা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি।
টাকা ইনকাম করার অ্যাপ 2025
টাকা ইনকাম করার অ্যাপগুলি সাধারণত বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে ব্যবহারকারীদের আয় করার সুযোগ দেয়। কিছু কিছু অ্যাপ ফ্রিল্যান্সিং বা ছোট ছোট কাজের মাধ্যমে টাকা আয়ের সুযোগ করে দেয়। তবে এই ধরনের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকাটাও জরুরী। কারণ কিছু কিছু ফেক বা স্ক্যাম অ্যাপও রয়েছে। প্রিয় পাঠক, কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় জানার পর চলুন এবার আমরা জেনে নেই টাকা ইনকাম করার অ্যাপ সম্পর্কে-- অনলাইন সেলিং অ্যাপঃ এই অ্যাপে আপনি আপনার তৈরিকৃত বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে উপার্জন করতে পারবেন। অনলাইন সেলিং অ্যাপ এর ক্ষেত্রে Daraj Seller centre, Facebook shop, Bikroy.com বিশেষভাবে উল্লেখযোগ্য।
- রাইড শেয়ারিং বা সার্ভিস অ্যাপঃ আপনাদের যাদের একটি বাইক বা গাড়ি রয়েছে তারা Pathao, Uber, Good panda, Bolt এই অ্যাপ গুলো ব্যবহার করে প্রতিদিন ৫০০ থেকে ২০০০ টাকার মত খুব সহজেই ইনকাম করতে পারবেন।
- অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাপঃ এই অ্যাপের মাধ্যমে আপনি যদি কোন প্রোডাক্ট রেফার করেন সেক্ষেত্রে প্রোডাক্ট বিক্রি হলে তার কমিশন পাবেন। এফিলেট মার্কেটিং এপ এর ক্ষেত্রে উল্লেখযোগ্য হলো Amazon affiliate, daraz affiliate এবং clickbank. এই কমিশনের ওপর নির্ভর করে প্রতি মাসে ৫ লক্ষ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।
- সার্ভে ও ছোট ছোট টাস্ক করে ইনকামঃ Google Opinion Rewards, Swagbucks, ySense এই অ্যাপ গুলিতে আপনি ছোট ছোট সার্ভে কমপ্লিট করে প্রতি মাসে ৩-৫ হাজার টাকা এবং প্রতিদিন অনায়াসে ৩০০ টাকা ইনকাম করতে পারেন।
- সোশ্যাল মিডিয়া অ্যাপঃ ইউটিউব, ফেসবুক মনিটাইজেশন, likee like, Tiktok Creator fund অ্যাপগুলির মাধ্যমে ভিউস সাবস্ক্রাইবার ফলোয়ার এবং লাইভ গিফট অনুযায়ী প্রতিমাসে ১০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম সম্ভব।
- টিউটরিং অ্যাপ থেকে আয়ঃ আপনি যদি কোন বিষয়ে ভালো পড়াতে পারেন বা বিশেষ দক্ষ হন সেক্ষেত্রে প্রতি কোর্স বা ঘন্টা ভিত্তিক মাসে ৫ হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো Udemy, Skillshare, Chegg Tutors অ্যাপগুলি।
- ফ্রিল্যান্সিং বেসড ইনকাম অ্যাপঃ অনলাইন ইনকাম এর অ্যাপগুলোর মধ্যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম, toptal সেক্টর গুলি সবথেকে বেশি নিরাপদ এবং অধিক আয়ের উৎস। তবে এই অ্যাপগুলিতে কাজের জন্য বিশেষ কিছু দক্ষতার প্রয়োজন পড়ে। এই অ্যাপগুলি থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং, লোগো ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট এর মত কাজগুলো করে প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই।
- টেলিগ্রামঃ এয়ারড্রপ থেকে আয় এটি হল ক্রিপটো প্রজেক্ট গুলোর ফ্রি টোকেন বিতরণ পদ্ধতি। নির্দিষ্ট কিছু কাজের বিনিময়ে এটি ব্যবহারকারীদের উপার্জনের সুযোগ দেয়। বেশ কিছু ক্রিপটো কোম্পানি রয়েছে যারা তাদের টোকেনের প্রচার ও প্রসারের লক্ষ্যে এয়ার ড্রপ অফার করে থাকে। যেখানে অংশ গ্রহণকারীরা খুব সহজেই ছোট ছোট কিছু টাক্স কমপ্লিট করার মাধ্যমে ক্রিপ্টো কারেন্সি অর্জন করতে পারে।
- Workjob অ্যাপঃ এটি অ্যাপটি মূলত মাইক্রো জব প্লাটফর্ম। এই অ্যাপে আপনি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে, সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজ ফলো করে, বিজ্ঞাপনে ক্লিক করে ইনকাম করতে পারবেন।
- Toloka অ্যাপঃ এটি একটি মাইক্রো ট্রাক্স ভিত্তিক ইনকামের অ্যাপ। বিভিন্ন ছোট ছোট কাজ যেমন ছবি যাচাই বাছাই করা ডাটা মেলানো, সার্ভে ইত্যাদি কাজ করে এই অ্যাপে টাকা ইনকাম করা যায়। প্রত্যেকটি কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার একাউন্টে দেওয়া হবে। শুরুর দিকে হয়তো ইনকাম কম থাকবে। কিন্তু পরবর্তীতে আপনার কাজের অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে কাজের সংখ্যা এবং ইনকাম দুটোই বেড়ে যাবে।
- দারাজ অ্যাপঃ দারাজ অ্যাপটির নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছেন। বিশ্বের জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম গুলোর মধ্যে দারাজ অন্যতম। এটি কেবলমাত্র কেনাকাটার জায়গা নয় বরং ইনকামেরও উৎস। এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হল যেকোনো পণ্য বিক্রি করার জন্য আপনাকে ফিজিক্যালি বাইরে যেতে হবে না কিংবা কোন দোকানে সাজিয়ে বসতে হবে না।
- আবার আপনার নিজস্ব কোন পণ্য থাকাও বাধ্যতামূলক নয়। কারণ, দারাজ অ্যাপে হাজার হাজার পন্য অনলাইনে ডিস্ট্রিবিউট করা থাকে। আপনি ইচ্ছা করলেই সেই পণ্যগুলোর মার্কেটিং করতে পারবেন। আবার সরাসরি বিক্রি করার মাধ্যমেও কমিশন অর্জন করতে পারেন। এখানে দুইভাবে আয়ের সুযোগ রয়েছে।
- অর্থাৎ শুধুমাত্র সেলার হিসেবে নিজের পণ্য বিক্রি করতে পারবেন। আবার মার্কেটার হিসেবে অন্যের পণ্যের প্রচার করেও কমিশন পেতে পারেন। যখন কোন ক্রেতা আপনার শেয়ার করা লিংক এর মাধ্যমে পণ্য কিনবে ঠিক তখন একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এভাবে কমিশন জমতে জমতে আপনার ইনকাম লেভেলও বেড়ে যাবে।
- Food Panda অ্যাপঃ ভোজন রসিক বাঙালিদের কাছে ফুড পান্ডা খুব পরিচিত একটি নাম। কারণ, এটি বাংলাদেশে অনলাইনে খাবার অর্ডার করার জনপ্রিয় একটি অ্যাপ। অনলাইনে এই অ্যাপ ব্যবহার করে আপনি আপনার নিজের তৈরি খাবার বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।
- এর জন্য অবশ্যই ফুডপান্ডা অ্যাপটি আপনাকে ডাউনলোড করে সাইন আপ করতে হবে। সাইন আপ হয়ে গেলে অনলাইনে দোকান খুলতে হবে। আবার আপনার যদি মোটরসাইকেল বা সাইকেল থাকে সেক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করে ফুডপান্ডা রাইডার হিসেবে খাবার ডেলিভারির কাজ করতে পারেন। রাইডার হিসেবে কাজ করে প্রতি মাসে ১০-১৫ হাজার টাকা ইনকাম করা সম্ভব।
- Uber অ্যাপঃ এই অ্যাপটি সরকার অনুমোদিত ইনকামের অ্যাপ। আপনার নিজস্ব একটি গাড়ি কিংবা মোটরসাইকেল থাকলে উবার অ্যাপে রাইডার হিসেবে কাজ করে প্রতিমাসে ৩০-৪০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। যদি নিজে ড্রাইভিং জানেন তাহলে ড্রাইভিং করে uber রাইডার হিসেবে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আবার uber অ্যাপে আপনার মোটরসাইকেল বা গাড়ি ভাড়া দিয়েও উপার্জন করতে পারবেন। বিভিন্ন রকম সুযোগ রয়েছে। এখানে পেমেন্ট পাওয়ার নিশ্চয়তা ১০০%।
- Bikroy অ্যাপঃ এই অ্যাপে বিভিন্ন পুরাতন জিনিসপত্র ক্রয় বিক্রয় করা হয়। এটিও বাংলাদেশ সরকার কর্তৃক ইনকাম ভিত্তিক অ্যাপ। আপনি যদি মনে করেন পুরাতন জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের ব্যবসা করবেন তাহলে নিশ্চিন্তে এই অ্যাপটি বেছে নিতে পারেন। এখানেও ইনকামের নিশ্চয়তা ১০০%।
- Amazon অ্যাপঃ অনলাইন শপিং প্লাটফর্ম গুলোর মধ্যে amazon অন্যতম। এই অ্যাপটি ব্যবহার করে আপনি যেমন অনলাইনে শপিং করতে পারবেন তেমনি নিজের পণ্য বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবেন। আপনি চাইলে ঘরে বসে এই অ্যাপটি ব্যবহার করে অনলাইনে ড্রপ শিপিং এর ব্যবসা করতে পারেন। অ্যাপটি অত্যন্ত বিশ্বস্ত। অ্যাপটি ব্যবহার করে প্রতিদিন মানুষ হাজার হাজার টাকা উপার্জন করছে।
- Nagad অ্যাপঃ এই অ্যাপটি বাংলাদেশ সরকার অনুমোদিত মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠান। টাকা লেনদেনের জন্য এই অ্যাপটি খুবই জনপ্রিয়। আপনি অ্যাপটি ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করলে ক্যাশব্যাক অফার পেতে পারেন। আবার অ্যাপটি শেয়ার করার মাধ্যমেও অনলাইনে উপার্জন করা যায়। কারণ এটি রেফার বোনাস দিয়ে থাকে। এ কারণেই রেফার করলে বোনাস হিসেবে টাকা পাবেন। শুধু তাই না এই অ্যাপটি ব্যবহার করে খুব অল্প খরচে টাকা লেনদেন করা যায়।
- Bikash অ্যাপঃ এটিও নগদের মতোই মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক অনুমোদিত। এই অ্যাপের মাধ্যমে যেমন টাকা লেনদেন করা যায় তেমনি বিকাশ ক্যাশ আউট এবং ক্যাশ ইন ব্যবসাও করা যায়।
ফ্রি ইনকাম সাইট 2025
ফ্রি ইনকাম সাইট বলতে সাধারণত সেই সকল ওয়েবসাইট বা প্লাটফর্ম গুলো কে বোঝানো হয়, যেখানে ব্যবহারকারীরা কোন ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই বিনামূল্যে সাইন আপ করে বিভিন্ন ধরনের কাজ করে টাকা ইনকাম করতে পারে। এই কাজগুলোর মধ্যে থাকতে পারে অনলাইন সার্ভে, বিভিন্ন ভিডিও দেখা, বিজ্ঞাপন দেখা,রেফারেল লিংক শেয়ার করা, অ্যাপ ডাউনলোড করা।ইনকাম পুরোটাই নির্ভর করবে আপনার কাজের। প্রতিটি সার্ভে বা কাজের জন্য আপনি কয়েক সেন্ট থেকে কয়েক ডলার পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন। উপার্জিত টাকা সাধারণত বিকাশ, নগদ, গিফট কার্ড এর মাধ্যমে পাওয়া যায়। তবে এগুলোর আয় খুবই সীমিত। অর্থাৎ আপনি আপনার অতিরিক্ত আয়ের উৎস হিসেবে এই সাইড করে ব্যবহার করতে পারেন।
সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট
সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট কি কি তা অনেকেই জানতে চান। তাহলে জেনে রাখুন, বাংলাদেশ সরকার অনলাইন ইনকামের জন্য আলাদাভাবে বিশেষ কোনো সাইটকে অনুমোদন দেয়নি। বরং অনলাইন ইনকামকে নিরাপদ ও নীতিমালার আওতায় আনতে আইসিটি ডিভিশন, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এবং ডিজিটাল সেন্টার ব্যবহারের পরামর্শ দেয়।বিশেষ করে যে সমস্ত আন্তর্জাতিক মানের সাইট গুলো কাজের ক্ষেত্রে বিশ্বজুড়ে গ্রহণ যোগ্যতাপেয়েছে এবং বিশ্বস্ত সেই সমস্ত প্লাটফর্ম ব্যবহার করাই নিরাপদ। যেমন ধরুন- ফাইবার, আপওয়ার্ক ইউটিউব, ফেসবুক মনিটাইজেশন, গুগল এডসেন্স, অ্যামাজন অ্যাফিলিয়েট, ফ্রিল্যান্সার। এই সমস্ত প্লাটফর্মে হাজার হাজার বাংলাদেশী বৈধভাবে নিজের দক্ষতা দিয়ে ইনকাম করছে।
এই প্লাটফর্ম গুলি যেমন আন্তর্জাতিকভাবে স্বীকৃত তেমনি পেমেন্ট করার ক্ষেত্রে ব্যাংকিং গেটওয়ে ব্যবহার করে। সুতরাং বুঝতেই পারছেন ইনকামের ক্ষেত্রে বাংলাদেশে এই প্লাটফর্ম গুলি ব্যবহার করা পুরোপুরি বৈধ। সরকারি ডিজিটাল সেন্টারগুলো এইসব প্লাটফর্মে কাজের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়। তবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসকে সরকার কখনোই সরাসরি পরিচালনা করেনা। আশা করছি বুঝতে পেরেছেন।
অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
টাকা আয় করা যায় এমন বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে আমরা এতক্ষন জেনেছি। এবার আমরা জানবো অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশে পেমেন্ট সম্পর্কে। অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট বলতে এমন সব প্লাটফর্ম কে বোঝানো হয় যেখানে খুব সহজেই ছোট ছোট কিছু কাজ করে টাকা ইনকাম করা যায়।এই ধরনের অনলাইন ফ্রি ইনকাম সাইটে আপনি সার্ভে করে ডাটা এন্ট্রি করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, বিজ্ঞাপন দেখে, আর্টিকেল লিখে উপার্জন করতে পারেন। তবে সত্যিকার অর্থে আয়কারী ইনকাম সাইটগুলো সংখ্যা খুবই নগণ্য। আবার যে সমস্ত ফ্রী ইনকাম সাইট রয়েছে সেগুলি অনেক সময় স্ক্যাম বা ভুয়া হতে পারে।
ঠিক সে কারণেই কোন সাইটে কাজ করার পূর্বে আপনি সাইটটির পেমেন্ট প্রুফ, রিভিউ এবং কমেন্ট বক্সে ব্যবহারকারীদের মন্তব্য দেখে যাচাই-বাছাই করে নিন। বাংলাদেশে সবচেয়ে বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট বলতে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবার, আপওয়ার্ককে বুঝায়। এই সমস্ত প্লাটফর্ম গুলিতে কাজ করার পর আপনাকে পেমেন্ট পাঠাতে পেপাল, পায়োনিয়ার বা ব্যাংক ট্রান্সফার ব্যবহার করে।
আবার অনেক মাইক্রো টাস্ক ভিত্তিক সাইট গুলো সরাসরি বিকাশে পেমেন্ট করে থাকে। বিকাশে পেমেন্ট পেতে আপনি সাইটে যেয়ে বিকাশ নম্বর যোগ করবেন। মিনিমাম পে-আউট পূরণ হলেই আপনি আপনার উপার্জিত অর্থ উত্তোলন করতে পারবেন.। আশা করছি বুঝতে পেরেছেন।
অনলাইনে ইনকাম বাংলাদেশি সাইট
অনলাইনে ইনকাম বাংলাদেশি সাইট গুলো কি কি? বর্তমান সময়ে বাংলাদেশে অনলাইনে ইনকামের জন্য বেশ কিছু জনপ্রিয় ও বিশ্বস্ত সাইট রয়েছে। যেগুলি থেকে আপনি ঘরে বসেই উপার্জন করতে পারেন। বাংলাদেশের জনপ্রিয় লোকাল অনলাইন ইনকাম সাইট গুলোর মধ্যে রয়েছে BDjobs training, Shikhbe Sobai, 10 minute School Skill, Ordinary IT.তাছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্রীলান্সিং সাইট যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম, PeoplePerhour এই প্ল্যাটফর্ম গুলিতে বাংলাদেশি ফ্রিলান্সেররা সবচেয়ে বেশি কাজ করে ইনকাম করছে। আবার আপনি যদি ব্লগিং করে ইনকাম করতে চান সে ক্ষেত্রে ফেসবুক মনিটাইজেশন, ইউটিউব, google এডসেন্স থেকে ইনকাম করতে পারবেন।
অনেকেই আছেন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে ইচ্ছুক। আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তারা বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট সাইট যেমন- দারাজ এফিলিয়েট প্রোগ্রাম, এফিলিয়েট অ্যামাজন থেকেও আয় করতে পারেন। প্রিয় পাঠক, আশা করছি অনলাইন ইনকামের বাংলাদেশি সাইট এবং টাকা ইনকামের বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে আপনি একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন।
কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় প্রসঙ্গে লেখকদের মন্তব্য
কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় এতক্ষণ আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি পড়ে আপনি আপনি উপকৃত হয়েছেন এবং টাকা ইনকাম করতে সক্ষম হবেন। মনে রাখবেন টাকা ইনকামের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। তবে কোনটি ব্যবহার করবেন সেটি নির্ভর করবে আপনার দক্ষতা এবং কাজের ধরণের উপর।আবার যে সফটওয়্যারটি ব্যবহার করছেন সেটি নিরাপদ কিনা সেদিকেও খেয়াল রাখাটা জরুরী। তাই বলবো দ্রুত টাকা আয়ের প্রলোভনে না পড়ে আপনি আপনার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এমন সফটওয়্যার ব্যবহার করুন যেখান থেকে আপনি দীর্ঘমেয়াদি টাকা আয় করার সুযোগ পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলাইন ইনকাম সম্পর্কিত আরো আর্টিকেল পড়তে আমাদের পিন পয়েন্ট ম্যাক্স ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।



পিন পয়েন্ট ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url