মেয়েদের ঘরে বসে আয় করার উপায় কি কি

আপনি কি মেয়েদের ঘরে বসে আয় করার উপায় সম্পর্কে জানতে চান? মেয়েদের ঘরে বসে রোজগারের সেরা ৫ টি উপায় কি কি? জানতে হলে পুরো আর্টিকেলটি চট করে এক্ষুনি একবার পড়ে নিন।
 
মেয়েদের-ঘরে-বসে-আয়-করার-উপায়-কি-কি
মেয়েদের ঘরে বসে উপার্জন করার সবচেয়ে সেরা ৫ টি উপায় সম্পর্কে আজ আমরা আলোচনা করব। যা পড়ে আপনিও হয়তো নিত্যদিনের ঘরের কাজের পাশাপাশি বাড়তি ইনকাম করতে পারবেন। তাহলে চলুন মূল আলোচনায় ফিরে যাই।

পোস্ট সূচীপত্রঃ  মেয়েদের ঘরে বসে আয় করার উপায় 

মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

মেয়েদের ঘরে বসে আয় করার উপায় সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। আবার অনেক পরিবার রয়েছে যারা এখনও নিরাপত্তার অভাবে মেয়েদের ঘরের বাইরে কাজ করাটা খুব একটা পছন্দও করে না। কিন্তু সময়ের সাথে সাথে বর্তমান ডিজিটাল যুগে বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মেয়েদের জন্য ঘরে বসে আয় করার বেশ কার্যকর কিছু সুযোগ তৈরি হয়েছে।

আরো পড়ুনঃ  ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে

আপনি আপনার নিজের শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইন ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, অনলাইন টিউশনি, ভিডিও কনটেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন বিজনেস, আর্টিকেল রাইটিং, বিভিন্ন দেশের ভাষা অনুবাদ করে ইনকাম করতে পারেন। এছাড়াও আপনারা যারা সৃজনশীল কাজে দক্ষ তারা হস্তশিল্প, পোশাক তৈরি,

বিভিন্ন ধরনের বেকারি পণ্য এবং প্রসাধনী ই-কমার্স প্ল্যাটফর্ম এর মাধ্যমে বিক্রি করে লাভবান হতে পারেন। সুতরাং মেয়ে হয়েও ঘরে বসেই নিজের কর্ম জীবন গড়ে তোলা, পরিবারকে সর্বাত্মকভাবে আর্থিক সহযোগিতা করা সম্ভব। এতে করে একজন নারী হয়ে অর্থের জন্য আপনাকে অন্যের মুখাপেক্ষী হতে হয় না।

মেয়েদের ঘরে বসে রোজগারের সেরা ৫ টি উপায় 

মেয়েদের ঘরে বসে রোজগারের ৫টি উপায় সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব। বর্তমান প্রযুক্তির উন্নতি এবং ইন্টারনেটের সহজলভ্যতার কারণে একজন নারী হয়েও সংসারের দায়িত্ব পালন করার পাশাপাশি আপনি নিজস্ব আয়ের উৎস তৈরি করতে পারেন।

মেয়েদের-ঘরে-বসে-আয়-করার-উপায়-কি-কি
  • ফ্রিল্যান্সিংঃ কোন প্রকার ঝামেলা ছাড়া ঘরে বসে আয় করার একটি লাভজনক মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি যদি কম্পিউটার ব্যবহারে দক্ষ হন এবং ইন্টারনেট সংযোগ থাকে সেক্ষেত্রে কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন কিংবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। এই পেশার সবচেয়ে বড় সুবিধা হল আপনি আপনার সুবিধামতো সময়ে কাজ করতে পারবেন এবং দক্ষতা বাড়ার সাথে সাথে আপনার ইনকাম লেভেলও বাড়তে থাকবে। 

  • অনলাইন টিউশনিঃ আপনার সাবজেক্টের উপর ভালো দক্ষতা থাকলে আপনি ঘরে বসে অনলাইন টিউশনি বা কোচিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। বর্তমানে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়ানো ছাড়াও ধর্মীয় শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ইংরেজি ভাষা শেখানোর বিশেষ সুযোগ রয়েছে।
  • হস্তশিল্প বা হাতে তৈরি পণ্য বিক্রিঃ অনেক মেয়ে আছেন যারা বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের প্রতি আগ্রহী। আপনারা যারা সৃজনশীল কাজে আগ্রহী তারা বিভিন্ন ধরনের হস্তশিল্প যেমন ধরুন- নকশি কাঁথা, থ্রি পিস, মোমবাতি, ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী, হাতে তৈরি গয়না ইত্যাদি তৈরি করে উপার্জন করতে পারেন। আপনি আপনার ফেসবুক বা ফেসবুক পেজের মাধ্যমে এই সমস্ত পণ্যের প্রচার করে সারা দেশব্যাপী ক্রেতাদের মাঝে পৌঁছে দিতে পারেন। 
  • হোমমেড খাবার তৈরি করে আয়ঃ আপনারা যারা রান্নায় বিশেষভাবে দক্ষ তারা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে যেমন ধরুন- কেক, পিঠা, আচার, স্নাক্স বা অন্যান্য খাদ্যপণ্য তৈরি করে অনলাইনে এর মাধ্যমে বিক্রি করে একটি সফল ব্যবসা কেন্দ্র গড়ে তুলতে পারেন। কারণ, বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি আগ্রহী হওয়ায় এই ধরনের ব্যবসার চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। আপনি আপনার সামান্য পুঁজি দিয়েও এই ব্যবসা শুরু করে পরবর্তীতে বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। 
  • কনটেন্ট ক্রিয়েশনঃ বর্তমানে ইউটিউব, ব্লগিং, ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আয় করার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই মাধ্যম ব্যবহার করে আপনি যে কাজটি ভালো পারেন অর্থাৎ রান্না, সৌন্দর্য চর্চা, শিক্ষা, ফ্যাশন, ভ্রমণ ইত্যাদি বিষয়ে ভিডিও তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পারেন। আপনার জনপ্রিয়তা বাড়লে পরবর্তীতে বিজ্ঞাপন, স্পন্সরশিপ বা নিজস্ব পণ্য প্রচার এর মাধ্যমে আয় করা সম্ভব।
  • আর্ট বিক্রি করে ইনকামঃ আমাদের প্রত্যেক নারীর ভেতরেই কোনো না কোনো প্রতিভা রয়েছে। ধরুন আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, গল্প করতে পারেন, খুব ভালো কবিতা আবৃত্তি ও গান করতে পারেন, বাড়িঘর ডিজাইন করতে পারেন এবং ছবি আঁকতে পারেন। এই কাজগুলোর মধ্যে যেটিই আপনি পারেন না কেন সেটি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে সবাইকে শিখিয়ে অনলাইনে রোজগার করতে পারবেন।
  • এতে করে আপনার ক্রিয়েটিভিটি দেখে আপনার ইউটিউব সাবস্ক্রাইবের সংখ্যা দিনকে দিন বেড়ে যাবে এবং খুব সহজেই ইউটিউবে এডসেন্স চালু করতে পারবেন। পরবর্তীতে এই অ্যাডসেন্স ই হবে আপনার ইউটিউব আয়ের উৎস।
  • ইউটিউব থেকে ইনকামঃ আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ হল ইউটিউব মাধ্যমে। আপনারা যারা রান্নায় বেশ দক্ষ তারা ইউটিউবে  একটি চ্যানেল খুলে সেখানে প্রতিনিয়ত রান্নার বিভিন্ন রেসিপি  আপলোড করে উপার্জন করতে পারেন। এতে দেখবেন অনেকেই আপনার রান্না পছন্দ করছে এবং আপনাকে অনুসরণ করছে।
  • এই তো বললাম কেবলমাত্র একটি কন্টেন্টের কথা। রান্না ছাড়াও বিভিন্ন কমেডিয়ান ভিডিও, বিউটি পার্লারের ভিডিও, শিক্ষামূলক বিভিন্ন ভিডিও, মিউজিক, রান্নাবান্নার বিভিন্ন টিপস ইত্যাদি যেকোনো ধরনের কনটেন্ট বেছে নিয়ে তার উপর ভিডিও তৈরি করে আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। 
  • গৃহপালিত পশু পালন করে ইনকামঃ  পড়াশোনার পাশাপাশি আপনি হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া বিভিন্ন গৃহপালিত পশু পাখির খামার তৈরি করেও ইনকাম করতে পারবেন। কারণ এই সমস্ত গৃহপালিত পশুর দুধ টিম বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করা যায়। আপনি জেনে অবাক হবেন যে শহর গ্রাম অঞ্চলের অধিকাংশ নারীরা নিজের বাড়িতে বিভিন্ন ধরনের গৃহপালিত গবাদি পশু পালন করে স্বাবলম্বী হয়েছেন।

আরো পড়ুনঃ  ফ্রি টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নিন 2025 

  • সেলাইয়ের কাজঃ আপনি কি সেলাই ফোরণে খুব দক্ষ। তাহলে বলবো আর বসে না থেকে আপনার বাড়িতেই আপনি একটি বুটিকস হাউজ বা ফ্যাশন হাউজ তৈরি করুন। এখন অনেকেই নিজ বাড়িতেই তাদের পছন্দসই বুটিক হাউজ কিংবা ফ্যাশন হাউজ দিচ্ছে। সেখানে আপনি আপনার নিজের হাতের কারুকাজ সাজিয়ে রাখবেন আপনার নিজস্ব বুটিক হাউজে। বর্তমানে মেয়েদের জন্য জনপ্রিয় আয়ের একটি মাধ্যম হল সেলাইয়ের কাজ। 
  • বাগান তৈরি করে ইনকামঃ অনেকেই আছেন যারা বৃক্ষ প্রেমী বা বাগান তৈরি করতে পছন্দ করেন। আপনার বাড়ির ছাদে, বেলকানি কিংবা বাড়ির পাশে যদি ছোট্ট একটি জায়গা থাকে তাহলে সেখানে আপনি গড়ে তুলতে পারেন আপনার শখের বাগান। আপনার এই শখের বাগানটি একদিন হয়ে উঠবে নতুন আয়ের উৎস। এই বাগানে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করে সেখান থেকে আয় করা সম্ভব। এতে একদিকে যেমন আপনি আপনার বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তেমনি অন্যদিকে শাকসবজি বিক্রি করে টাকা উপার্জন করতে পারবেন।
  • বিউটি পার্লারের কাজঃ সাজগোজ বা মেকআপ করতে অনেকেই পছন্দ করেন। বিভিন্ন প্রোগ্রামের জন্য নিজেকে কিভাবে আপনি তৈরি করবেন তার বিশেষ দক্ষতা আপনার রয়েছে। আপনি আপনার এই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনার বাড়িতেই একটি বিউটি পার্লার তৈরি করতে পারেন। এতে করে আপনার বিউটি পার্লারে অনেক নারীর যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে তেমনি আপনার নিজস্ব উপার্জনের পথও সুগম হবে।
  • পিঠা তৈরি করেঃ নকশী কাঁথা বা সেলাইয়ের মত পিঠা তৈরি এটিও অনেক শখের একটি কাজ। পিঠা তৈরীর সময়কাল মূলত শীতকাল। কিন্তু নগরীর কর্মব্যস্ততার কারণে অনেকেই আছেন যারা শীতকালেও তাদের বাড়িতে পিঠা বানানোর সময়টুকু পান না। ঠিক তখনই তারা গরম পিঠার স্বাদ আহরণে ব্যস্ত হয়ে পড়ে অনলাইন পিঠা বিক্রেতাদের ওপর।
  • তাই আপনি আপনার পিঠা তৈরি করে বিভিন্ন ফাস্টফুডের দোকানে বা অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন। যখন দেখবেন আপনার পিঠার চাহিদা দিন দিন বাড়ছে ঠিক তখনই পিঠার রেট কিছুটা বাড়িয়ে দিন। এতে খুব স্বল্প সময়ের মধ্যেই আপনার পরিচিতি যেমন বাড়বে তেমনি অর্থ ইনকাম হবে।
  • নকশি কাঁথা তৈরি করেঃ বাংলাদেশের ঐতিহ্য আবেগ হলো নকশি কাঁথা। আমাদের দেশের কমবেশি প্রত্যেকটা মেয়েরই সেলাই ফোড়নের অভ্যাস রয়েছে। আপনি জানলে আরো অবাক হবেন যে অন্যান্য কাঁথার থেকে সুই সুতাই তৈরি করা নকশী কাথার চাহিদা একেবারে আকাশ ছোঁয়া। তাই আপনি যদি সেলাই ফরণে অভ্যস্ত হন তাহলে নকশি কাঁথা তৈরি করে অনলাইনে বিক্রি করে আপনার নিজের জন্য একটি ইনকামের রাস্তা উন্মোচন করতে পারেন।
  • আর্টিকেল রাইটিংঃ অনেক ওয়েবসাইট রয়েছে যারা কনটেন্ট রাইটার খুঁজে থাকেন। আপনি যদি বাংলা বা ইংরেজি ভাষায় শুধুমাত্র লেখালেখি করে ইনকাম করতে চান তাহলে এই আর্টিকেল রাইটিং এর কাজটি করতে পারেন। এর জন্য আপনাকে প্রচুর ব্লক কনটেন্ট পড়তে হবে বুঝতে হবে। আপনার লিখার মান যত ভালো হবে আপনি তত বেশি কাজ পাবেন এবং আপনার ইনকাম তত বেশি হবে। 
  • ভিডিও এডিটিংঃ অনেক সময় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে ভিডিওর দরকার হয়। এই ভিডিও এডিটিং এর কাজটি আপনি হায়ার করতে পারেন। আবার আপনার ভয়েস যদি মিষ্টি সুন্দর হয় সেক্ষেত্রে ভিডিও এডিটিং এর সময় আপনি আপনার নিজের ভয়েস ব্যবহার করতে পারেন। এটি ভয়েস ওভার নামে পরিচিত। তাছাড়া ভিডিও এডিটিং এর ক্ষেত্রে মহিলা হিউম্যান ভয়েস ওভার এর চাহিদা ব্যাপক। সুতরাং ভিডিও এডিটিং থেকেও আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। 
  • বিভিন্ন দেশের ভাষা অনুবাদ করে ইনকামঃ যদি বিভিন্ন দেশের ভাষার ওপর আপনার বিশেষ দক্ষতা থাকে তাহলে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করতে পারেন। বর্তমান সময়ে এটি আরো বেশি জনপ্রিয়। তবে Ai এর কারণে ভাষা অনুবাদ করার কাজের সুযোগ খুব একটা পাওয়া যাচ্ছে না। কাজের প্রতি আগ্রহ থাকলে আপনি কিছুদিন ভাষা অনুবাদের এ কাজটি করে দেখতে পারেন। হয়তো সফলতা পেলেও পেতে পারেন। 
  • ডাটা এন্ট্রির কাজ করেঃ ডাটা এন্ট্রি কাজ বেশ সময় সাপেক্ষ হলেও এই সেক্টর থেকেও টাকা ইনকাম করা সম্ভব। ডাটা এন্ট্রির অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য নোট করে রাখা। অর্থাৎ বায়ার আপনাকে যে তথ্যগুলো নোট করতে বলবে সেগুলি মাইক্রোসফট এ নোট করে দিতে হবে। তথ্যগুলি আপনি কোথায় নোট করবেন তা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে। সুতরাং বুঝতেই পারছেন বড় বড় ফাইলগুলো নোট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় দিয়ে কাজ করতে হবে। 
  • ফেসবুক গ্রুপ তৈরি করে ইনকামঃ বর্তমানে ফেসবুক শব্দটির সাথে পরিচিত না এমন মানুষ নাই বললেই চলে। এই ফেসবুককে কেবলমাত্র বিনোদনের মাধ্যম হিসেব ব্যবহার না করে ইনকামের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারেন। এর জন্য ফেসবুকে বড় পরিসরে একটি গ্রুপ তৈরি করে আপনি কমিউনিটি তৈরি করুন। তাতে আপনার প্রিয়জন বন্ধুবান্ধবদের ইনভাইট করুন। আপনি যদি ১৫ থেকে ২০ হাজার সদস্য এড করতে পারেন গ্রুপে তাহলে এই গ্রুপ থেকেই বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। মেয়েরা চাইলে কোন রকম ইনভেস্টমেন্ট ছাড়াই ঘরে বসে ফেসবুক গ্রুপের মাধ্যমে টাকা ইনকাম করতে পারে।
  • ড্রপ শিপিং ব্যবসাঃ এটি একটি অনলাইন ভিত্তিক ব্যবসা। যেখানে কোন ইনভেস্টমেন্ট এর প্রয়োজন পড়ে না। ড্রপ শপিং ব্যবসা করার জন্য খুচরা বিক্রেতাকে কোন ধরনের পণ্য স্টক করে রাখতে হয় না। কারণ, পণ্য স্টক করে কেবলমাত্র পাইকারি বিক্রেতা এবং কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দেয়ার দায়িত্বও পাইকারি বিক্রেতার।
  • এখানে খুচরা বিক্রেতার কাজ হল কাস্টমারের থেকে অর্ডার নিয়ে পাইকারি বিক্রেতার নিকট কাস্টমারের পূর্ণাঙ্গ ঠিকানা সরবরাহ করা। খুচরা বিক্রেতা বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে পাইকারি বিক্রেতার নিকট। যত বেশি দামি পণ্যটি বিক্রি হচ্ছে সেটাই খুচরা বিক্রেতার লাভ। এতে করে খুচরা বিক্রেতার পেরেশানিও অনেকটাই কম হয়। এই কাজটি যেকোনো মেয়ে ঘরে বসে খুব সহজেই করতে পারে।
  • টেলি কলিং এর কাজঃ  বর্তমানে বিভিন্ন কোম্পানি তাদের কোম্পানি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার জন্য টেলি কলিং নিয়োগ দিয়ে থাকে। এই কাজটি করার জন্য প্রয়োজন হবে আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেট কানেকশন এবং অবশ্যই সাবলীল সুন্দরভাবে কথা বলায় পারদর্শী হতে হবে। সবচেয়ে বড় সুবিধা হল এই কাজটিও আপনি ঘরে বসেই করতে পারবেন। 
  • টিফিন সার্ভিস করে ইনকামঃ আপনি যদি বিভিন্ন পদের মজাদার খাবার রান্না করতে পারেন তাহলে টিফিন সার্ভিস কাজটিকে ইনকামের পথ হিসেবে বেছে নিতে পারেন। কেননা এখন অনেক চাকরিজীবী মানুষ রয়েছে যারা ব্যস্ততার কারণে বাড়িতে রান্না করার সুযোগ সময় কোনটাই পান না। সময় স্বল্পতার কারণে তারা প্রতিদিন হোটেল রেস্তোরাঁর খাবার খেয়ে দিনাতিপাত করেন।
  • এইসব চাকরিজীবী মানুষরা অনেক সময় টিফিন ব্যবসায়ীদের খুঁজে থাকেন। যারা হোম ডেলিভারি দিতে পারে। তাই টিফিন ব্যবসাটিকে আপনি হোম ডেলিভারি সিস্টেমে পরিচালিত করতে পারেন। এই কাজটি বেশ লাভজনক।
  • নাচ, গান বা ড্রয়িং শিখিয়েঃ নাচ গান কিংবা ড্রয়িং এই তিনটি বিষয়ের উপর যে কোন একটি বিষয়ে যদি আপনি পারদর্শী হন তাহলে অনলাইনে ব্যবসা করতে পারেন। এর জন্য আপনি ছোট ছোট ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আপলোড করুন। তাতে আপনার কাজগুলো সকলের কাছে পৌঁছাবে। এরপর আস্তে আস্তে আপনার প্রচার বাড়বে এবং মাসে ভালো রকম ইনকাম করতে পারবেন।
  • গিফট আইটেম তৈরি করে ইনকামঃ অনেকেই আছেন যারা প্রিয়জনদের গিফট পাঠাতে চান কিন্তু সময় স্বল্পতার কারণে পাঠাতে পারেন না। এই সুযোগকে আপনি কাজে লাগাতে পারেন। ফেসবুকে আপনি একটা পেজ তৈরি করে সেখানে আপনার কাস্টমারদের পছন্দমত গিফট কোথায় কোনটা যাবে জেনে নিলেন। এরপর সুন্দর করে প্যাকিং করে ডেলিভারি বয় এর মাধ্যমে পৌঁছে দিলেন ঠিকানা মত। বাড়িতে বসে এই কাজটিও করতে পারেন।
  • কাগজের ব্যাগ তৈরির ব্যবসাঃ গ্রাম অঞ্চলের অনেক মানুষ কেবলমাত্র এই একটি ব্যবসা দ্বারাই জীবিকা নির্বাহ করছে। আপনি যদি ব্যাগ তৈরি করতে না পারেন তবুও সমস্যা নেই। কারণ, ইউটিউবে একটি ছোট্ট ভিডিও দেখেই শিখে নিতে পারেন। এরপর বিভিন্ন মুদি বা ফার্মেসির দোকানে কথা বলতে হবে তারা কি ধরনের ব্যাগ চায় এবং কয়টা ব্যাগ অর্ডার করবে। অতঃপর বাজার থেকে কম দামে কাগজ কিনে আপনি সহজেই বাড়িতে বসে সেই ব্যাগ তৈরি করে দোকানে সাপ্লাই দিতে পারেন।
  • সার্ভে করে ইনকামঃ অনলাইনে বিভিন্ন ধরনের পেড সার্ভে করার ওয়েবসাইট আছে। যেসব ওয়েবসাইটে আপনি আপনার ব্যক্তিগত তথ্য সাইন আপ করে বিভিন্ন জরিপে অংশ নিয়ে আয় করতে পারেন। বিশেষ করে যারা মেয়ে স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আয়ের এটি একটি সুবর্ণ সুযোগ। সার্ভের মাধ্যমে আপনি মাসিক ৫ হাজার টাকার মত ইনকাম করতে পারবেন।
  • সার্ভে থেকে ইনকাম করতে হলে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে এবং ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আপনি কিছু রিওয়ার্ড পয়েন্ট পাবেন। পরবর্তীতে ওই পয়েন্টগুলো ডলারে কনভার্ট করে কিংবা অনলাইন পেমেন্ট সিস্টেম- পেপাল, বিটকয়েন, কয়েনবেস, ডেবিট ও ক্রেডিট কার্ডে রিওয়ার্ড পয়েন্ট গুলো ডলার হিসেবে আপনার অনলাইন ডলার ওয়ালেটে ট্রান্সফার করে নিতে পারেন। এভাবে মেয়েদের ঘরে বসে আয় করার উপায় টি অবলম্বন করে উপার্জন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়া মহিলাদের জন্য বাড়িতে কাজ থেকে কাজ 

অভিজ্ঞতা ছাড়া মহিলাদের জন্য বাড়িতে কাজ থেকে কাজ করার উপায় কি কি? অভিজ্ঞতা ছাড়াও মেয়েরা বাড়িতে বসে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন যদি তাদের হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন এবং ইন্টারনেট সংযোগ থাকে। এর অংশ হিসেবে শুরুতেই আপনি ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কন্টেন্ট টাইপিং, ব্লগিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অনলাইন টিউটরিং, ই-কমার্স বিজনেস, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন কাস্টমার সাপোর্ট এই কাজগুলো করতে পারেন।

এই কাজগুলোর ক্ষেত্রে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় বরং কাজের প্রতি আপনাকে দায়িত্বশীল হতে হবে। অর্থাৎ সময়ের কাজ সময়ে করতে হবে এবং নতুন কাজ শেখার প্রতি আগ্রহ থাকতে হবে। কাজ খোঁজার জন্য আপনি ফ্রিল্যান্সিং বিভিন্ন ধরনের প্লাটফর্ম ব্যবহার করতে পারেন। এছাড়াও রান্নার রেসিপি, ইসলামিক গল্প, বিভিন্ন পণ্যের বিবরণ, হস্তশিল্প, জামা কাপড় তৈরি করা, কেক বানানো, গৃহপালিত পশু পাখি পালন, নার্সারি বা বাগান তৈরি করেও ইনকামের রাস্তা বের করতে পারেন। 

ঘরে বসে প্যাকিং এর কাজ

 ঘরে বসে প্যাকিং এর কাজ করেও ইনকাম করা যায়। প্যাকিংয়ের কাজ মূলত বিভিন্ন ধরনের পণ্য প্যাকেটিং বা মোড়কজাত করা। প্যাকেজিং কাজে মূলত মেডিসিন, চাল, ডাল, গামছা, ধূপকাঠি, কাপড়, মোমবাতি, বাচ্চাদের খেলনা, চার্জার, বই, আগরবাতি, ইলেকট্রনিক পণ্য ইত্যাদি বেশি ব্যবহৃত হয়। তবে সাবান, কলম এবং বিভিন্ন ধরনের প্রসাধনী প্যাকিংয়ের নানান চটকদার বিজ্ঞাপনের আড়ালে লুকিয়ে থাকে জালিয়াতি। 

এ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে নিরাপদ এবং লাভজনক ব্যবসা হলো নিজের পণ্য নিজে প্যাকিং করে অনলাইনে বিক্রি করা। যেমন ধরুন- আচার, নকশী কাঁথা বা বিভিন্ন ধরনের বেকিং আইটেম তৈরি করে প্যাকিং করা। আবার বিভিন্ন ফেসবুক গ্রুপে বিশেষ করে নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব পণ্য প্যাকিংয়ের জন্য সাহায্যকারী কর্মী খোঁজেন। 

কেননা অনলাইনে প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে সুন্দর প্যাকেজিং গুরুত্বপূর্ণ। আপনি তাদের সাথে যোগাযোগ করেও প্যাকিং এর কাজটি নিতে পারেন। শুধু তাই না, বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস যেমন সুন্দরবন, রেডেক্স বা পাঠাও এর মত অফিসে প্যাকিংয়ের কাজ পাওয়া যেতে পারে। এর জন্য আপনি আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস গুলোতে যোগাযোগ করতে পারেন।

ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায় 

ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায় সম্পর্কে এখন অনেকেই জানেন। মেয়েদের ঘরে বসে আয় করার বিভিন্ন উপায় গুলির মধ্যে এটি খুবই জনপ্রিয়। অনলাইনে ইনকামের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ভ্লগিং ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সেক্টর গুলিতে আপনি আন্তর্জাতিক পর্যায়ে বা স্থানীয় ক্লায়েন্টের কাজ করে উপার্জন করতে পারবেন।

শুধু তাই নয়, অনলাইন টিউটরিং বা কোর্স তৈরি করে পাঠ দান করেও অনেকেই প্রচুর টাকা ইনকাম করছে। এছাড়াও ইউটিউব চ্যানেল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত মানসম্মত কনটেন্ট পোস্ট করে বিজ্ঞাপন, স্পন্সরশিপ ও এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও আয় করা যায়। তবে একটি কথা মাথায় রাখবেন, অনলাইনে সফল হতে হলে দ্রুত লাভের আশা না করে ধৈর্য সহকারে কাজ করুন, নিজের দক্ষতা বাড়ান এবং কাজের মান উন্নয়ন করুন।

ঘরে বসে হাতের কাজ

ঘরে বসে হাতের কাজ করে আপনি আপনার সময়কে ফলপ্রসূভাবে কাজে লাগাতে পারেন এবং এগুলো থেকেও আয় করা সম্ভব। যেমন ধরুন- সেলাই ও এমব্রয়ডারি করে বিভিন্ন পোশাক তৈরি করা, কুশন কভার বা নকশি কাঁথা তৈরি, পিচবোর্ড বা রঙিন কার্ড দিয়ে শুভেচ্ছা কার্ড তৈরি, বিভিন্ন শোপিস, সুতা বা উল দিয়ে সোয়েটার, মাফলার এবং হস্তশিল্প সামগ্রী তৈরি করতে পারেন।

এছাড়াও পুঁতি, মুক্তা বা মাটির উপকরণ ব্যবহার করে সাজসজ্জার বিভিন্ন প্রসাধনী যেমন- অরনামেন্টস, গহনা, চুড়ি, নেকলেসও  তৈরি করা যায়। আবার বাঁশ বা বেত দিয়ে কলমদানি, ঝুড়ি, শোপিস ইত্যাদি তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন। শুধু কি তাই, আপনার বাড়িতে ফেলে দেওয়া পুরনো কাপড়, বোতল এবং অন্যান্য অব্যবহৃত জিনিসপত্র

পুনঃব্যবহার  করে আকর্ষণীয় হোম ডেকোরেশন সামগ্রী যেমন ফুলদানি, ওয়াল হ্যাংগিং, পেপার ফ্লাওয়ার, ল্যাম্প সেড ইত্যাদি বানাতে পারেন। আপনাদের হাতের রান্না যাদের ভালো তারা ঘরে বসে বিভিন্ন ধরনের হোমমেড কেক, পিঠা, আচার, চানাচুর, শুকনো খাবার, বিস্কুট তৈরি করে বিক্রি করতে পারেন।

বাজারে শিশুদের জন্য হাতে তৈরি জিনিসের চাহিদা সব সময় বেশি। সে হিসেবে আপনি বেবি বালিশ, সোয়াডোল, বেবি ব্ল্যাঙ্কেট, বিভিন্ন ধরনের কাপড়ের পুতুল, উডেন টয়, সফট টয় তৈরি করতে পারেন। এগুলো অনেক বাবা-মা বাচ্চাদের জন্য পছন্দ করে। কারণ, এগুলো অনেকটা ইউনিক হয়। এ সমস্ত কাজ আপনার সৃজনশীলতার দক্ষতা যেমন বৃদ্ধি করবে তেমনি অবসর সময়কে অর্থবহ করে তুলবে।

অবসর সময়ে বাড়িতে বসে কাজ

অবসর সময়ে বাড়িতে বসে কাজ মেয়েদের ঘরে বসে আয় করার আরেকটি উপায়। অবসর সময়ে মেয়েরা তাদের নিজেদের দক্ষতা এবং সময় অনুযায়ী যেকোনো ধরনের কাজ করে আয়ের উৎস তৈরি করতে পারে। যেমন ধরুন- ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অনলাইন টিউশনি, হস্তশিল্প, সেলাই, বুটিক বা ফ্যাশন ডিজাইন।

মেয়েদের-ঘরে-বসে-আয়-করার-উপায়-কি-কি
আবার রান্না করে বিভিন্ন খাবার অর্ডার নেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন বা শিক্ষামূলক কনটেন্ট তৈরি করা, বাগান করা, গৃহপালিত পশু পাখি পালন, মধুর ব্যবসা, রং তুলির কাজ, স্টক ভিডিও তৈরি করে সেল করা, ফটোগ্রাফি, শিশুদের জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রী তৈরি ব্লগ কিংবা পেশাগত কোর্স শেখার মত কাজ করা যায়।  এই সমস্ত কাজ কেবল আপনার সময়কেই ফলপ্রসু করে না বরং নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নারীদের ঘরে বসে কাজ 

নারীদের ঘরে বসে কাজ করে আয় করার বিভিন্ন উপায়ে সম্পর্কে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। এটি আজকের সময়ে শুধুমাত্র বিকল্প কিছু নয় বরং আত্মনির্ভরতার একটি শক্তিশালী মাধ্যম। আপনি আপনার ঘর সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি অনলাইন ভিত্তিক বিভিন্ন মাধ্যমে অনলাইন ফ্রিল্যান্সিং, টিউশনি, কন্টেন্ট রাইটিং, ফ্যাশন ডিজাইন,

অনলাইন ব্যবসা বা হোমমেড ভিত্তিক ছোট ছোট উদ্যোগের মাধ্যমে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। যা অনেকেই করছেন। এতে করে আপনার নিজের আত্মবিশ্বাস যেমন বাড়ে তেমনি পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসে। সবচেয়ে বড় বিষয় হলো ঘরে বসে কাজ করলে আপনি আপনার সুযোগ সুবিধামতো নিজের স্বাধীন মত কাজ করতে পারেন।

কাজ করার এ বিষয়টি শুরুর দিকে হয়তো কিছুটা কঠিন মনে হতে পারে আপনার কাছে। কিন্তু নিয়মিত চেষ্টা চালিয়ে গেলে আপনার দক্ষতা বাড়ার সাথে সাথে কাজেরও সফলতা আসবে। তাই বলব মেয়েদের উচিত নিজেদের যোগ্যতাকে ছোট করে না দেখে ক্রমশ ধাপে ধাপে এগিয়ে যাওয়া। মনে রাখবেন, একটি ছোট উদ্যোগই আগামী দিনের বড় অর্জনের ভিত্তি তৈরি করে।

মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা

মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার মতো অনেক উপায় রয়েছে। আপনি চাইলে খুব সীমিত পুঁজি নিয়েও এই ব্যবসা শুরু করতে পারেন। এতে ঝুঁকিও তুলনামূলক কম থাকে। যার মধ্যে রয়েছে ই-কমার্স বা এফ কমার্স এর মাধ্যমে শাড়ি, থ্রি-পিস সেল করা, বিভিন্ন ধরনের কসমেটিক্স, ঘরে তৈরি খাবার, সেলাই বা বুটিক কাজ, হ্যান্ডমেড পণ্য তৈরি, ফ্রিল্যান্সিং কিংবা অনলাইন টিউশনের মত কাজ।

বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ঘরে বসে গ্রাহকের সাথে যোগাযোগ করে পণ্যের প্রচার ও প্রসার এবং অর্ডার নেওয়ার মতো কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। একেবারে শুরুতে হয়তো আপনার লাভ খুব সীমিত পরিসরে হতে পারে। কিন্তু ধৈর্য এবং নিয়মিত পরিশ্রমের সাথে কাজ করলে এটি একদিন আপনার স্থায়ী আয়ের উৎসে পরিণত হবে, এ কথা নিশ্চিত করে বলতে পারি।

 এক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের ওপর বিশ্বাস রাখা। কেননা অনেক সময় সামাজিক বাধা-বিপত্তি বা ভয় কাজ করলেও এগুলো অতিক্রম করা সম্ভব। তাই বলব এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে একজন নারী কেবলমাত্র আর্থিক সহায়তাই নয় বরং নিজের একটি আত্মপরিচয় গড়ে তুলতে পারে। ঠিক সে কারণেই আজকে আমরা আমাদের আর্টিকেলে মেয়েদের ঘরে বসে আয় করার বিভিন্ন উপায় স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি।

মেয়েদের ঘরে বসে আয় করার উপায় সম্পর্কে লেখকের মন্তব্য

মেয়েদের ঘরে বসে আয় করার উপায় সম্পর্কে এতক্ষন আমরা জেনেছি। বর্তমান যুগে নারীদের জন্য ঘরে বসে আয় করার সুযোগ আগের যে কোন সময়ের তুলনায় অনেক গুণ বেশি। ঘরে বসে আয়ের ক্ষেত্রে অনলাইন ভিত্তিক যে উপায় গুলি রয়েছে তার বেশির ভাগই কেবলমাত্র পুরুষদের জন্য উপযুক্ত।

তবে আরো কিছু আয়ের ক্ষেত্র রয়েছে যেগুলি খুব সহজে মেয়েরা অবলম্বন করে অর্থ উপার্জন করতে পারে। মনে রাখবেন ধৈর্য, পরিশ্রম, আত্মবিশ্বাস এবং প্রযুক্তির সঠিক ব্যবহার একজন মেয়েকে আর্থিকভাবে পুরোপুরি সাবলম্বী করে তুলতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী আর্টিকেল পেতে আমাদের পিন পয়েন্ট মাক্স ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পিন পয়েন্ট ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url